
এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
রুমানা আক্তার রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মো. বাবুর মেয়ে। তার ১১ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর রুমানা ছেলেসহ বাবার বাড়িতে বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানান, চারদিন আগে হঠাৎ করে রুমানার জ্বর আসে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজবাড়ী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে তার ডেঙ্গু ধরা পড়ে। ওই সময় তার রক্তের প্লাটিলেট ছিল ৮১ হাজার। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে তার রক্তের প্লাটিলেট কমে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়ার পথে রাত ১১টার দিকে মারা যান রুমানা।
রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী বলেন, রুমানা মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। তার এই আকস্মিক মৃত্যু মেনে নেয়ার মত নয়।