1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিন চার দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী চরকুলিয়া মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চার দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে যশোর ফুটবল দল’কে ৩-১ গোলে হারিয়ে চুড়ান্ত ম্যাচে অংশ নেয় খুলনা ফুটবল দল। এরপর ২য় ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে নড়াইল ফুটবল দল’কে হারিয়ে মোংলা ফুটবল দল চুড়ান্ত ম্যাচে অংশ নেয়।

 

বিকাল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মোংলা ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে খুলনা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। চ্যাম্পিয়ন দল’কে একটি মোটর সাইকেল ও রানার্স আপ দল’কে একটি ফ্রিজ পুরস্কার প্রদান করা হয়।

কানায় কানায় পূর্ণ চরকুলিয়া মাঠের উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন এমপি, টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন শেখ সারহান নাসের তন্ময় এমপি।

 

উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানার সভাপতিত্বে ও লায়লা আজাদ কলেজের সভাপতি শিকদার আক্কাস আলী (পিপিএম’)র এর সার্বিক তত্বাবধনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল করিম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধূরী, ইউপি চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews