1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত নির্বাচিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাগেরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত নির্বাচিত

  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছেন বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।

২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরুপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ-আলম স্বাক্ষরিত তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews