1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিশুপুত্রকে নিয়ে চিকিৎসক মায়ের বিষপান, অতঃপর… - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শিশুপুত্রকে নিয়ে চিকিৎসক মায়ের বিষপান, অতঃপর…

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি // মানিকগঞ্জে শিশুপুত্রসহ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন মিতা সরকার (৩০) নামের এক গাইনি চিকিৎসক।গতকাল শনিবার সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে তাদের ভর্তি করা হলে ৭ বছরের শিশু রঞ্জয় মন্ডল রুশুর মৃত্যু হয়। আর মিতা সরকারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক ডা. রঞ্জিত মন্ডলের ছেলে ডা. রঞ্জন মন্ডলের সঙ্গে ৮/৯ বছর আগে ডা. মিতা সরকারের বিয়ে হয়। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নারায়ণ সরকারের মেয়ে। বিয়ের পর তাদের সংসারে ছেলে রঞ্জয় মন্ডল রুশুর জন্ম হয়।

তবে গত দুই বছর আগে মিতা ও রঞ্জনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে ডা. মিতা সরকার ছেলে রুশুকে নিয়ে মানিকগঞ্জ জেলা শহরে গঙ্গাধরপট্টি খান মজলিস টাওয়ারে ৬ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। পাশাপাশি তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ট্রমা জেনারেল হাসপাতালে গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত রুশুর দাদা ডা. রঞ্জিত মন্ডল অভিযোগ করে বলেন, তার নাতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘তার সাবেক পুত্রবধূ নিজ কর্মস্থলের আরেক চিকিৎসক অর্ঘ্য সরকারের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। এ কারণেই এই অঘটন ঘটিয়েছে মিতা। আমরা এর সঠিক বিচার চাই।’

এদিকে মিতার কথিত প্রেমিক সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো এনেস্থেসিয়ার চিকিৎসক ডা. অর্ঘ্য সরকার জানান, ডা. মিতা তার একজন ভালো বন্ধু। তিনি ‌তাকে বিয়ে করার জন্য প্রস্তাবও দিয়েছিলেন। বিচ্ছেদের পর থেকে তিনি অনেক হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে সুরুতহালের জন্য মর্গে স্থানান্তর করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারী চিকিৎসক সন্তানসহ বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews