1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে কৃষি কর্মকর্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাগেরহাটে কৃষি কর্মকর্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটে কৃষি কর্মকর্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোবমার সকাল ১০টা থেকে বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে দু’দিন ব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়।

গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষিউন্নয়ন প্রকল্প এসআরডিআই অংগ’র অর্থায়নে এবং মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজন এর আয়োজন করে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার। সভাপতিত্ব করেন

মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জিএম মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন জিকেবিএসপি প্রকল্প (এসআরডিআইঅংগ) পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস। উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন। প্রশিক্ষণে এসআরডিআই খুলনা, সাতক্ষীরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট ও পিরোজপুরের ৩০ জনকর্মকর্তা অংশ গ্রহণ করেন। আজ মঙ্গলবার এর শেষ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews