1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আগামী (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর) পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল নৌ পুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে লঞ্চঘাট টার্মিনাল ভবনে।

সভার প্রধান অতিথি ডিআইজি মিজানুর রহমান জেলেদের উদ্দেশ্য বলেন, আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে তাহার সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে আমরা নদীতে কেউ জাল ফেলবো না এই হোক আমাদের অঙ্গিকার। এসময় তিনি আরও বলেন, এই ২২দিন মা ইলিশ ধরা, বিক্রি ও ক্রয়ের সঙ্গে যাদেরকে পাওয়া যাবে সকলকেই আইনের আওতায় নেওয়া হবে। তাই সরকার নির্ধারিত এই সময়ে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন- বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বরিশাল জেলা নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার আ. রাজ্জাক, এডিশনাল পুলিশ সুপার মো. হুমায়ূন কবিরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews