1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়ায় জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে এমপি প্রার্থীর প্রতিবাদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আশুলিয়ায় জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে এমপি প্রার্থীর প্রতিবাদ

  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে
খোকন হাওলাদার, আশুলিয়া(ঢাকা)প্রতিনিধি // সাভারের আশুলিয়ায় টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়কের জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে প্রতিবাদ করেছে শ্রমিক নেতা ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী সারোয়ার হোসেন। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

শনিবার (৭ অক্টোবর) সকালে সড়কটির ইউনিক এলাকায় পানিতে নেমে এ প্রতিবাদ জানান তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সড়কের জলাবদ্ধতার প্রধান কারণ খাল বন্ধ, অবৈধ দখল ও নির্মাণ, এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা। এ সমস্যা সমাধানে সরকারকে খাল খনন, অবৈধ দখল ও নির্মাণ উচ্ছেদ, এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শ্রমিক নেতা ও ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী সারোয়ার হোসেন বলেন, আমাদের আশুলিয়ায় লাখ লাখ মানুষের বসবাস। আমরা আশুলিয়াকে জলাবদ্ধতামুক্ত চাই। যুগের পর যুগ বছরের পর বছর জলাবদ্ধতা থাকে এই সড়কে। এই অঞ্চলের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা বিভিন্ন আশ্বাস দিয়ে থাকলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, অপরিকল্পিতভাবে কারখানা ও বসতবাড়ি করা ও নয়নজুলি খাল ভরে যাওয়ার কারণে এখানে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়। সড়কের দুই পাশের কারখানার বর্জ্য পানির কারণে সড়কে বন্যা হয়ে যায়। তাই আজকে আমাদের এই প্রতিবাদ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে টানা ২২ ঘণ্টার বৃষ্টিতে ঢাকার প্রবেশ পথ আশুলিয়ার এই গুরুত্বপূর্ণ সড়কটির বাইপাইল থেকে জামগড় পর্যন্ত পানিতে ডুবে যায়। এতে সড়কে চলাচলরত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews