1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠিতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন। এ সময় তাদের সহযোগীতা করে সদর থানা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (এডি) সাফিয়া সুলতানা জানান, ঝালকাঠি জেলা শহরের কালিবাড়ি মোড় ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকারের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভোক্তা-অধিকারের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) দেওয়া ক্ষমতাবলে এবং জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews