1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেবরের মৃত্যুর সংবাদে মারা গেলেন ভাবি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দেবরের মৃত্যুর সংবাদে মারা গেলেন ভাবি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নাটোরের বাগাতিপাড়ায় দেবরের হঠাৎ মৃত্যুর খবর পেয়ে শোক সইতে না পেরে মারা গেলেন ভাবিও। একই পরিবারের দুই জনের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত দেবর ফজলুর রশিদ (৩৯) বেগুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আর ভাবি রোজিনা বেগম নাইচ (৪০) তার বড় ভাই বজলুর রশিদের স্ত্রী। ভাবি রোজিনা বেগম স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার তমালতলা হাটে সবজি বিক্রি করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরেন ফজলুর রশিদ। বাড়িতে পৌঁছে অসুস্থ হয়ে হঠাৎ করেই তিনি মারা যান। তার মৃত্যুর খবর বাড়ি থেকে মোবাইল ফোনে ঢাকায় থাকা ভাই-ভাবিকে জানান পরিবারের লোকজন।

দেবরের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন ভাবি রোজিনা বেগম। অসুস্থতা নিয়েই লাশ দেখতে দ্রুত ঢাকা থেকে বাসযোগে রওনা দেন। পথিমধ্যে গাজীপুর কালিয়াকর এলাকায় পৌঁছলে গুরুত্বর হয়ে পড়েন। পরে সেখানে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার সকালে লাশ বাগাতিপাড়ার বাড়িতে আনা হয়। স্থানীয় পাঁকা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ২টায় স্থানীয় স্কুল মাঠে উভয়ের জানাজা শেষে বেগুনিয়া কবরস্থানে দাফনের কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews