
সোমবার হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত কারে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ঢাকায় যুব-সমাবেশে অংশ নিতে আসা জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্য দেলোয়ার হোসেন (৩৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কমলাপুর রেল স্টেশনে বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই ইউনিয়নে যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে যুব-সমাবেশের আয়োজন করেছে যুবদল। সোমবার দুপুর ২টা থেকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়েছে।
যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।