1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে টাঙ্গাইলের ঢাকা-সখীপুর সড়কের তক্তারচালা বাজার এলাকা থেকে সখীপুর থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা–পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকার অর্থ ঋণ আদালতে দুটি মামলা চলছিল। সম্প্রতি আদালত আশরাফ সিদ্দিকীকে ওই দুটি মামলায় ছয় মাস করে সাজা দেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তবে কোন সংস্থার কত টাকার ঋণের কারণে সাঁজা হলো এ বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ‘আশরাফ সিদ্দিকী নামের একজনকে আদালতের পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানি না।’ দীর্ঘদিন ধরেই কাজী আশরাফ সিদ্দিকী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী গ্রামে। তিনি টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে জাতীয় পার্টির হয়ে দুইবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews