1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ দুজন আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ দুজন আটক

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে
কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দুজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রাইফেলের গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, উখিয়া ৪নং ক্যাম্পের জি/৫ সাব ব্লকের পেটান আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও মৃত নুর আহাম্মদের ছেলে ছব্বির আহম্মদ (৩৫)। শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

তিনি জানান, ৫নং রোহিঙ্গা ক্যাম্পের মেইন-ব্লক-বি, সাব-ব্লক-বি/৮ এর সৈয়দ উল্লাহর দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রাইফেলের গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল জানায়, তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদকে সরবরাহ করেছে। তার দেয়া তথ্যমতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ছব্বির আহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews