1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে শিশু কিশোর নাট্য উৎসব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পটুয়াখালীতে শিশু কিশোর নাট্য উৎসব

  • প্রকাশিত : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // শিশু কিশোর নাট্য উৎসব উপলক্ষে পটুয়াখালীতে পরিবেশিত হয়েছে শিশুতোষ নাটক মানুষ হতে চাই না। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পরিবেশিত নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন শিল্পকলা একাডেমীর নাট্য শিক্ষক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শিল্পকলা একাডেমীর নাট্য বিভাগের ছাত্র-ছাত্রীরা। নাটকটিতে বর্তমানে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের কোচিং বাণিজ্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোকপাত করে নতুন কারিকুলামের ভালো দিকসমূহ তুলে ধরা হয়েছে।

জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, নাট্যজন প্রফেসর এম নূরুল ইসলাম,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি স্বপন ব্যানার্জী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্তসহ হল ভর্তি দর্শক নাটকটি উপভোগ ও ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews