1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠির সুগন্ধায় ধরা পড়লো ৮ কেজির পাঙাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠির সুগন্ধায় ধরা পড়লো ৮ কেজির পাঙাশ

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির সুগন্ধা নদীতে এক জেলের জালে আট কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহেদী গাজী নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে ঝালকাঠি মাছের আড়তে বিক্রির জন্য নেওয়া হয়।

জেলে মেহেদী গাজী বলেন, সকালে নদীতে মাছ ধরতে গেলে আমার জালে পাঙাশটি ধরা পড়ে। মাছটি ৮০০ টাকা কেজি দরে দাম চেয়েছি। অনেকে ৭০০ টাকা ধরে কেজি বলেছে আমি দেইনি। পরে ঝালকাঠির মাছের আড়তে এনেছি। আমার জালে মাছটি ধরা পড়ায় খুবই ভালো লাগছে।

ঝালকাঠির জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ আহরণ নিষেধাজ্ঞা , জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম, বেহুন্দী জাল, কারেন্টজালসহ সব ধরনের অবৈধ জাল অপসারণের বিশেষ কম্বিং অপারেশন, বাংলাদেশে মাছের প্রজনন, উৎপাদন ও সংরক্ষণের জন্য সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে।

যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করছি জেলেদের জালে ইলিশ ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির আরও বড় মাছ ধরা পড়বে। এতে জেলেদের লাভবান হওয়ার সম্ভাবনা আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews