1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাথরঘাটায় প্রথম দিনই বিক্রি ৬৭৪১ কেজি মাছ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাথরঘাটায় প্রথম দিনই বিক্রি ৬৭৪১ কেজি মাছ

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে শুধু পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৬ হাজার ৭৪১ কেজি মাছ বিক্রি হয়েছে ১৬ লাখ ৪৭ হাজার ৬০০ টাকায়। এতে প্রায় ২১ হাজার ৯৫ টাকা রাজস্ব আদায় হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতার কেন্দ্র পাথরঘাটা বিএফডিসির মার্কেটিং অফিসার বিপ্লব কুমার সরকার এ তথ্য জানান।

বিপ্লব কুমার বলেন, ইলিশ রক্ষায় বঙ্গোপসাগরসহ সব নদ-নদীতে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে শুধু পাথরঘাটা বিএফডিসিতে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৬ হাজার ৭৪১ কেজি মাছ ক্রয়-বিক্রয় হয়েছে এর মধ্যে রূপালী ইলিশ এক হাজার ৭৪১ কেজি ও অন্যান্য মাছ পাঁচ হাজার কেজি যার বাজার মূল্য ১৬ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে ২১ হাজার ৯৫ টাকা। এদিকে দীর্ঘ বিরতির পর মাছ আহরণ শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে বরগুনার জেলেদের মাঝে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews