1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমনিরহাটের হাতীবান্ধায় জেল হত্যা দিবস পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লালমনিরহাটের হাতীবান্ধায় জেল হত্যা দিবস পালিত 

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট // লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও শোক দিবসের পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে সভা শুরু হয়।
এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন , উপজেলা মহিলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মর্জিনা বেগম, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল, পাঠিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাত, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সেলিম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews