1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // ঢাকার আশুলিয়ায় বেতন বাড়ানোর দাবিতে সাতদিনের আন্দোলন শেষে কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকরা।

রোববার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে দেখা গেছে, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর এলাকায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া এ সড়কের দুপাশে থাকা কারখানাগুলোতে কাজ করছেন শ্রমিকরা। সড়কে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন।

শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনি বলেন, আশুলিয়া ও সাভারে সকাল থেকে সব কারখানায় কাজ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজ করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews