1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রেলপথে টায়ার জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রেলপথে টায়ার জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ

  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৭২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঢাকা-ময়মনসিংহ রেলপথের টঙ্গী-জয়দেবপুর স্টেশনের সামান্তপুর এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত ইসলামের কর্মীরা। সোমবার (৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, দুষ্কৃতিকারীরা জয়দেবপুর-টঙ্গী স্টেশনের মাঝামাঝি ধীরাশ্রম এলাকায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেয়। এ সময় তারা রেললাইন অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে জয়দেবপুর-টঙ্গী রেল সড়কের সামান্তপুর এলাকায় সাত থেকে আটজন লোক রেল লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। পরে টায়ারের আগুন নিভিয়ে রেল লাইন থেকে সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews