নিজস্ব প্রতিবেদক // চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর পৌনে ১২টার দিকে হাটহাজারীতে পদক্ষেপ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
বিস্তারিত আসছে…








