1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিলবোর্ডের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিলবোর্ডের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৪

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস সড়কে বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্তত ২০ যাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি শাহ কামাল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফাইয়াজ এন্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে।এদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডের পিলারে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে পড়ে এবং বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews