1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে দপ্তরির বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাসগড়া গোল সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম ইনার সার্কুলার রিং রোডের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের

ঝালকাঠিতে দপ্তরির বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে

নলছিটি প্রতিনিধি // ঝালকাঠির নলছিটিতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী খোকন সিকদারের (৩৫) বিরুদ্ধে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি খোকন সিকদারকে আটক করলেও প্রধান শিক্ষক এসে তাকে ছাড়িয়ে নেয়।

এ ঘটনার বিচারের দাবিতে স্থানীয়রা বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। এসময় বিক্ষোভ মিছিল করে তারা।

পুলিশ ও মেয়েটির পরিবার জানায়, বিদ্যালয়ের দপ্তরি খোকন সিকদার পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে বিদ্যালয়ের একটি কক্ষে সকালে প্রাইভেট পড়ায়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের কক্ষের দরজা আটকে সে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা করে। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে খোকন সিকদারকে বিদ্যালয়ের কক্ষের মধ্যেই আটক করে রাখে।

খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত দপ্তরির ভাই জাহাঙ্গির হোসেন সিকদার এসে ধর্ষণচেষ্টাকারীকে লোকজনের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়।

এ ঘটনার বিচারের দাবিতে মেয়ে দুটির পরিবার ও স্থানীয় লোকজন বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে। তারা অভিযুক্ত দপ্তরিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস  দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

নলছিটি থানার উপপরিদর্শক শহিদুল আলম জানান, এ ঘটনায় একটি মেয়ের পরিবার থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্ত দপ্তরি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews