1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহাসড়কে টোল আদায় না করতে মেয়রদের প্রতি নির্দেশনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মহাসড়কে টোল আদায় না করতে মেয়রদের প্রতি নির্দেশনা

  • প্রকাশিত : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩১৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নির্দিষ্ট টার্মিনাল ছাড়া মহাসড়কে টোল না নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা প্রতিপালনে মেয়রদের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি বিভাগের পৌর-১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট টার্মিনাল ছাড়া সড়ক বা মহাসড়কে টোল আদায় করা যাবে না। নির্দিষ্ট টার্মিনাল ছাড়া মহাসড়কে টোল উত্তোলন না করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা প্রতিপালনে মেয়রদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

পৌরসভার মেয়রদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের গত ২১ এপ্রিলের আদেশের আলোকে টার্মিনাল ছাড়া কোনও সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য সব সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রদের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews