1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রামগঞ্জে ইউপি সদস্যকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম!! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

রামগঞ্জে ইউপি সদস্যকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম!!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে
মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক রেজাউল করিম তছলিম মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টায় বকশি বাজার এলাকায়৷ মুমুহ অবস্থায় মেম্বারকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভতি করলে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
জানা যায়, তছলিম মোল্লা বাড়ি যাওয়ার সময় বকসী বাজার নামক স্থানে এলে ৪ থেকে ৫জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে দেশীয় অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়৷ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে৷ তবে স্থানীয় কয়েকজন জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করে৷
এ বিষয়ে আহত ইউপি সদস্য রেজাউল করিম তছলিম মোল্লা বলেন, এব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এ ব্যাপারে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন তাৎক্ষনিক তছলিম মোল্লার উপর হামলাকারী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবী করে তাঁর ও ইউনিয়ন পরিষদের ফেইসবুকে ওয়ালে স্ট্যাস্টাস দেন।
তিনি আরো বলেন, ইউপি সদস্য তছলিম মোল্লাকে কে বা কেন কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে তা জানা যায়নি। তবে বিষয়টি থানার ওসিকে জানানো হয়েছে।
রামগঞ্জ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন এর রামগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ ইযাছিন আলম বলেন, ১নং যুগ্ম আহবায়ক রেজাউল করিম তছলিম মোল্লা ভাইকে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক যখম করে। আমরা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন রামগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে হামলাকালী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবী জানান।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, বিষয়টি শুনেছেন তিনি, তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি, মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews