1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চিন্তার কারণ নেই, বর্তমান রিজার্ভ দিয়ে ৫-৬ মাস চলবে: সেতুমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

চিন্তার কারণ নেই, বর্তমান রিজার্ভ দিয়ে ৫-৬ মাস চলবে: সেতুমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৭২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে রিজার্ভ নিয়ে চিন্তার কারণ নেই। বর্তমানে যে রিজার্ভ আছে, তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলা সম্ভব। এই সংকট কাটাতেই কিছুটা বেগ পেতে হচ্ছে। সেজন্য সরকারের পদত্যাগ চাইতে হবে এমন কথা নয়। কোন নিয়মে সরকারের পদত্যাগ চায় বিএনপি, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।’

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, ‘দেশের সংবিধানসম্মতভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তবুও তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কারণ বুঝতে পারছি না।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি? আমরা ইভিএমের পক্ষে, কারণ এতে জালিয়াতির শঙ্কা নেই। অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট ইভিএমের বিপক্ষে, আর বিরোধী দল পক্ষে। আর আমাদের ফখরুলরা ইভিএম চাচ্ছে না।’

তিনি বলেন, ‘নির্বাচনে ইভিএম থাকুক এটা সরকারি দলও চায়। এখন নির্বাচন কমিশন কতটুকু দেবে সেটা তাদের সিদ্ধান্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews