1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গোপালগঞ্জে বাস চাপায় নির্মাণ শ্রমিক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গোপালগঞ্জে বাস চাপায় নির্মাণ শ্রমিক নিহত

  • প্রকাশিত : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
গোপালগঞ্জ প্রতিনিধি // গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় সাইফুল শেখ (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সাইফুল শেখ গোপালগঞ্জের জেলার টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম মোহাম্মদ তোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভাটিয়াপাড়া ফ্লাইওভারের পূর্বপাশে সড়ক সম্প্রসারণের কাজ করছিল সাইফুল। এসময় নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস ওই শ্রমিককে ধাক্কা দিলে মারাত্মক আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী একশ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎমক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews