1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নিজের পাতা ফাঁদে কলেজ ছাত্রের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা। ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে বিষের মহোৎসব বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে বদলে গেছে জনজীবন ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

বরিশালে নিজের পাতা ফাঁদে কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৮২ 0 বার সংবাদি দেখেছে
বরিশাল প্রতিনিধি // বরিশালের গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভির হাওলাদার (২৪) নামের কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত তানভির পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকার শাহ্ আলম হাওলাদারের ছেলে।

সে পার্শবর্তী কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ড. আব্দুল গোলাপ সোবাহান পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে পারিবারিক গোরস্থানে তানভিরের দাফন সম্পন্ন হয়।

নিহতের স্বজন তানিম আহম্মেদ বলেন, আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রুপ থেকে রক্ষা করতে তানভির নিজ উদ্যোগে একটি ইদুর মারার ফাঁদ তৈরি করে তা ক্ষেতে দিয়ে রাখে। পরে তার দাদা মোখছেদ হাওলাদারের বসতঘর থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে ইঁদুর মারার ফাঁদটিতে বিদ্যুৎ নেয়।

সোমবার রাতে সেই ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক লাইন চেক করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে মুমূর্ষু অবস্থায় তানভিরকে উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যান। আজ জনাজা শেষে দাফন সম্পন্ন হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews