1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

  • প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৬০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আগামী ৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার এইচএসসিতে ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা আছে।

আজ বুধবার সচিবালয়ে পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর মধ্যে ছাত্রী সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন আর ছাত্র সংখ্যা ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন।  মোট ২ হাজার ৬৪৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য ৩ ন‌ভেম্বর থে‌কে ১৪ ডি‌সেম্বর পর্যন্ত সব কো‌চিং সেন্টার বন্ধ থাক‌বে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা সূচিতে জানানো হয়েছে, সব পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা।

প্রথমে বহুনির্বাচনী এবং পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে, মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews