1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল সেটেলমেন্ট অফিসে দালাল আরমানের দৌরাত্ত। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল সেটেলমেন্ট অফিসে দালাল আরমানের দৌরাত্ত।

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে দালাল আরমানের দৌরাত্তে হয়রানির শিকার হাজারো মানুষ । দালাল আরমান নিজেকে আইনজীবী সহকারী ও সাংবাদিক পরিচয় দিয়ে বরিশাল সেটেলমেন্ট অফিসে দীর্ঘদিন ধরে বহু মানুষের সাথে প্রতারণা করে আসছে বলে অভিযোগ উঠেছে।

সেটেলমেন্ট অফিসের বিভিন্ন শাখায় জমিজমা বিষয়ক জটিলতা নিয়ে আসা হাজারো মানুষকে ফাঁদে ফেলে মিথ্যা আশ্বাস দিয়ে কখন নিজেকে সাংবাদিক কখনো নিজেকে উকিল পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। গ্রাম থেকে আসার সহজ সরল মানুষরা সহজে কাজ করে দেশে ফিরে যাবে এই আশায় এইসব প্রতারকদের ক্ষপ্পরে নিঃস্ব হয়ে যায়। বিভিন্ন অসাধু কর্মকর্তাদের যোগসাজোসে আরমান সহ বিভিন্ন দালালরা সেটেলমেন্ট অফিসে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।

গত মঙ্গলবার সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরত্ব নিয়ে প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে সাংবাদিকরা গেলে দেখা যায়, দালাল আরমান ও তার সরকারি যুবরাজ নামের এক যুবককে নিয়ে অফিস চত্বরে ঘুরঘুর করতেছে এবং মানুষের কাছ থেকে কাগজ নিয়ে কাজ করিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে এ সময় দালাল আরমানকে জিজ্ঞাসা করলে তিনি নিজেকে দক্ষিণবঙ্গ প্রেসক্লাব নামের একটি ভুয়া সংগঠনের সাধারণ সম্পাদক দাবি করে এছাড়াও তিনটি পত্রিকার রিপোর্টার পরিচয় দিলেও একটি পত্রিকার কার্ডও দেখাতে পারিনি , এছাড়াও সে আইনজীবী সহকারী পরিচয় দিলে তার কার্ড দেখতে চাইলে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে বিভিন্ন মাধ্যমে সংবাদটি প্রচার না করার জন্য তদবির করে।

খোজ নিয়ে জানা যায়, অভিযুক্ত দালাল আরমান হত্যা মামলা, চাদাবাজি মামলা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

সেটেলমেন্ট অফিসে কাজ করতে আসা এক ব্যক্তি বলেন, আমরা নিজেদের জমি জমার কাগজপত্র স্বচ্ছতার মাধ্যমে কাজ করাতে এখানে আসি কিন্তু কিছু অসাধ কর্মচারী ও দালালদের প্রতারণায় পড়ে যাই। আমরা চাই দ্রুত কাজ সমাধান করে চলে যেতে সেই সুযোগ দালালরা ব্যবহার করে আমাদের কাছ থেকে ফায়দা নেয়।

এ বিষয়ে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসার বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা, তবে আমার অফিসে দালালদের কোন স্থান নেই। আর কারো বিরুদ্ধে যদি প্রতারণার অভিযোগ পাই তাহলে ব্যাবস্থা নেবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews