1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আত্মহত্যা করেছেন কলেজছাত্রী মুনিয়া: পিবিআইয়ের প্রতিবেদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আত্মহত্যা করেছেন কলেজছাত্রী মুনিয়া: পিবিআইয়ের প্রতিবেদন

  • প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৫৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা নয় আত্মহত্যা করেছে। তাই হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ সবাইকে অব্যাহতি দেয়ার আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।বুধবার (১৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে এ আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আবেদনটি করেন।

১৯ অক্টোবর মামলার প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। এর আগে প্রতিবেদন জমা দেয়ার তারিখ কয়েকবার পেছানো হয়।

২৬ এপ্রিল সন্ধ্যায় মুনিয়ার ভাড়া ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে আদালত মামলা করেন।

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন মুনিয়া। তার বাবা মৃত শফিকুর রহমান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দীঘি এলাকায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews