1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মনপুরায় জবাইকৃত হরিণের মাংসসহ শিকারি আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মনপুরায় জবাইকৃত হরিণের মাংসসহ শিকারি আটক

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার মনপুরায় জবাইকৃত হরিণের ১০ কেজি মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার সকাল ১০টায় আটককৃত হরিণ শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলার পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এর আগে শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চরপিয়াল সংরক্ষিত বনাঞ্চল থেকে জবাইকৃত হরিণের ১০ কেজি মাংসসহ হরিণ শিকারিকে আটক করে পঁচা কোড়ালিয়া বিটের কর্মরত বনপ্রহরীরা। পরে শুক্রবার রাত ১১টার হরিণের মাংসসহ শিকারিকে মনপুরা রেঞ্জ অফিসে নিয়ে আসে।

আটককৃত হরিণ শিকারি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুলতান মাঝির ছেলে মো. সোলেমান (২৫)।

পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন জানান, শুক্রবার বিকালে বনপ্রহরী শাহাদাত, রাকিব ও নাজমুল হোসেনকে নিয়ে বিচ্ছিন্ন চরপিয়াল সংরক্ষিত বনাঞ্চলে টহল দিতে যান।

একপর্যায়ে বনের ভেতরে দেখতে পান কয়েকজন শিকারি হরিণ জবাই করে নিজেদের মধ্যে মাংস ভাগবাটোয়ারা শেষ করে চলে যাচ্ছেন। এই সময় শিকারিদের ধাওয়া করে সোলেমান নামে এক শিকারিকে ১০ কেজি জবাইকৃত হরিণের মাংসসহ আটক করে শুক্রবার রাতে উপজেলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। তবে অপর শিকারিরা গহিন বনে পালিয়ে যাওয়ায় ধরতে পারেনি বন বিভাগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews