1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ড্রাইভার রুবেলের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বরিশালে বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ড্রাইভার রুবেলের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বরিশালে বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে
শামীম আহমেদ // বরিশালের মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (১৯৩৩)৬ সংগঠনের সদস্য এর গাড়ি চালক রুবেল খান (৩৫)হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে গাড়ি উদ্ধার করা সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে রুবেলের স্ত্রী,মা-বাবা,ভাই বোন পরিবারের সদস্য ও সংগঠনের সদস্যরা।

 

আজ শনিবার (২২) অক্টোবর সকাল ১০ টায় নগরীর প্রানকেন্দ্র (বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক) সদর রোডে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

বরিশাল জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম নান্টুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হত্যার শিকার নিহত রুবেলের স্ত্রী,সন্তানহারা মা ও বাবা সহ সহ-সভাপতি বেল্লাল গাজী, +সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,কোষাধাক্ষ মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ,সোহাগ হাওলাদার,সোহাগ খান ও ফোরকান চৌকিদার প্রমুখ।

 

উল্লেখ গত ১৬ই অক্টোবর বরিশাল নগরীর বাজাররোড থেকে বিকাল ৪টায় একটি পরিবারের ৪ সদস্য কে নিয় কুয়াকাটায় ভাড়ায় যায় এবং সেখানে সন্ধা ৬টার দিকে গিয়ে পৌছায়।

 

পুনরায় রুবেল খান রাত ৯টার দিকে সেখান থেকে অন্য ৪জন যাত্রী নিয়ে ৮ হাজার টাকায় ভাড়ায় গোপালগঞ্জের কাশিয়ানীর উদ্দেশ্যে রওয়ানা করে।

 

ওইদিন রাত দেড়টায় টেকেরহাট অতিক্রমকালে চালক রুবেলের সাথে সবশেষ মালিক আবুল কালাম আজাদের সাথে কথা হয়। এরপর থেকে রুবেলের ফোন বন্ধ হয়ে যায়।

 

পরবর্তীতে গাড়ির মালিক ও পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুজি করার পর ১৭ অক্টোবর সোমবার বিকাল ৪টায় মোকসেদপুর থানায় একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় বলে এই সংবাদ শুনে তার ছবি পাঠিয়ে লাশটি রুবেলের বলে নিশ্চিত হন স্বজনরা।

 

রুবেল খানকে স্কচটেপ দিয়ে হাত-পা এবং মুখ বেঁধে শ্বাসরোধভাবে হত্যা করে মাইক্রোবাস গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় দুবৃত্তরা। এব্যাপারে মোকসেদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি থানা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews