1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভাণ্ডারিয়া শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভাণ্ডারিয়া শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেয়ারীপুর গ্রামে ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে তারই আপন চাচা আ. মন্নান হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে মেয়েটির বাবা এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আ. মন্নান হাওলাদারকে গ্রেফতারের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মন্নান হাওলাদার তেয়ারীপুর গ্রামের আলতাম উদ্দীন হাওলাদারে ছেলে। মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার শিশুশ্রেণির ছাত্রী। মন্নান হাওলাদার মেয়েটির চাচা।

মামলা সূত্রে জানা গেছে, রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর শিশু মেয়েটি তার পার্শ্ববর্তী চাচার ঘরে যায়। চাচা আ. মন্নান ঘর ফাঁকা থাকায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি ঘরে এসে তার মায়ের কাছে ঘটনাটি জানালে বিষয়টি তার মা তার বাবাকে জানান।

মেয়েটির বাবা ঢাকায় স্যানিটারি মিস্ত্রির কাজ করেন। সংবাদ পেয়ে তার বাবা বাড়িতে এসে মঙ্গলবার রাতে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার একমাত্র আসামি আ. মন্নান হাওলাদারকে গ্রেফতার করে বৃহস্পতিবার পিরোজপুর জেলহাজতে প্রেরণ করেছে।

ভাণ্ডারিয়া থানার এসআই মো. ছিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামি আ. মন্নান হাওলাদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews