1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে আল মদিনা নূরানী মডেল মাদ্রাসা ও যুবসমাজের উদ্যোগে মাহফিল ও দোয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে আল মদিনা নূরানী মডেল মাদ্রাসা ও যুবসমাজের উদ্যোগে মাহফিল ও দোয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নগরীর ২৩ নং ওয়ার্ডস্থ দক্ষিণ সাগরদী এলাকার মদিনা মসজিদ সংলগ্ন আল মদিনা নূরানী মডেল মাদ্রাসা ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে মাদ্রাসার মিলনায়তনে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

এসময় মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কলেজ রো জামে মসজিদের খতিব ও চরকাউয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মু. কাওসার হামিদী।

বায়তুল মদিনা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান শাহ এর সভাপতিত্বে ও মাদ্রাসার সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বায়তুল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী মোঃ আবু রায়হান হাবিবি।

এছাড়াও মাহফিলে ওলামায়ে ক্বেরামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews