1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ওয়ালটন কর্তৃপক্ষ’র মানবিক নীতি, গ্রাহকের মৃত্যু হলেও কিস্তি মওকুফের সাথে আর্থিক সহায়তা ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে ওয়ালটন কর্তৃপক্ষ’র মানবিক নীতি, গ্রাহকের মৃত্যু হলেও কিস্তি মওকুফের সাথে আর্থিক সহায়তা !

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

ওয়ালটন প্লাজার বরিশাল নগরীর আমানতগঞ্জ শাখা কর্তৃপক্ষ এক মৃত কিস্তি গ্রাহকের পরিবারকে বিশেষ সহায়তা প্রদান করেছে। প্রতিষ্ঠানটির পরিবার সুরক্ষানীতি অনুযায়ী, মৃত গ্রাহক আবুল বাশারের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা এবং তার বাকি কিস্তির অর্থ মওকুফ করা হয়।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত শাখায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন কোম্পানির রিজনাল ক্রেডিট ম্যানেজার শাহরিয়ার লিওন এবং ওয়ালটন প্লাজা-আমানতগঞ্জ শাখার ম্যানেজার ইমতিয়াজ মাহমুদ। এছাড়াও, মৃত গ্রাহক আবুল বাশারের স্ত্রী, তার শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। জানা যায়, আবুল বাশার চলতি বছরের ৩ জুলাই ওয়ালটন প্লাজা থেকে ৬২,২৭৫ টাকা মূল্যের একটি ফ্রিজ কিস্তিতে কিনেছিলেন।

তিনি তিনটি কিস্তি পরিশোধ করেছিলেন, তবে মৃত্যুর আগে বাকি ছিল ১৯ হাজার টাকা। ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ তার পরিবারের সহায়তার জন্য বাকি কিস্তি মওকুফ করে দেয় এবং এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এ ধরনের উদ্যোগকে ওয়ালটন প্লাজার মানবিক দৃষ্টিভঙ্গি ও প্রতিষ্ঠানটির গ্রাহকদের প্রতি দায়িত্বশীলতা হিসেবে দেখা হচ্ছে।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews