1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী হাজারো মানুষ, বরিশালে লঞ্চ-বাসে ভিড় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হিন্দুর বাড়ি ঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন, অভিযোগ নিয়ে বিতর্ক কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির ‌‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া হামজার বিতর্কিত লালকার্ড, হারল শেফিল্ডও ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়  পায়রা নদীতে চোর-পুলিশ খেলা, থামছে না মা-ইলিশ নিধন

ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী হাজারো মানুষ, বরিশালে লঞ্চ-বাসে ভিড়

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ঈদুল আজহার ছুটি শেষে এবার কর্মস্থলে ছুটতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো পরিবারের সাথেঈদের আনন্দ ভাগাভাগি শেষে বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের ভিড় নামে বরিশাল নৌ বন্দরে। একই সাথে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকেও সড়ক পথে যাত্রীর ভিড় লক্ষ করা গেছে।

 

রোববার বিকেল থেকেই বরিশাল নদী বন্দরের দেখা গেছে যাত্রীদের ভিড়। নদী বন্দরের যাত্রীদের রাজধানীতে নিতে অপেক্ষমান ছিল ঢাকা-বরিশালগামী ৮টি লঞ্চ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে অফিস খোলার আগমুহূর্তে যাত্রীরা ভিড় করেন বরিশাল নদী বন্দরে।

রোববার (৩১ মে) সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকায় কর্মস্থলমুখী যাত্রীদের খোঁজ নিতে বরিশাল নদীবন্দর পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান ও বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা।

 

কোনো লঞ্চে যেন ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করতে না পারে সে লক্ষ্যে বরিশাল নৌ বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কঠোর নির্দেশনা দিয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। মানুষ যাতে স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারে সেই লক্ষে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

লঞ্চের যাত্রীরা জানিয়েছেন, প্রিয়জনের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে লঞ্চযোগে রওনা হয়েছেন তারা। ডেকে জায়গা পাওয়ায় খুশি অনেকে। তবে কেবিনের টিকিট আগেই সব বুকিং হয়ে গেছে।

 

এদিকে, বরিশালের বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী যাত্রীদের ভিড়। অনেকে সড়কে বসেই টিকিট কেটে গাড়িতে উঠছেন, অনেকে আবার কাউন্টারের সামনে গিয়ে টিকিট কিনে বাসের জন্য অপেক্ষা করছেন।

 

বাস কাউন্টার ম্যনেজার ও বাস সুপারভাইজাররা জানিয়েছেন, ঈদুল আযহা শেষে মানুষ ঢাকায় ফিরছে। এবার যাত্রীদের চাপ একটু বেশি। সোমবার থেকে চাপ সাথে বাড়বে। তারা জানিয়েছেন সরকার নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ কিছু লোকাল বাস রাস্তার ওপর থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছে তাও ১০০-১৫০ টাকা বেশি চাওয়া হচ্ছে। আর ভালো মানের বাসগুলোর টিকিট মিলছে না।

 

বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন জানিয়েছেন, চাপ আরো বাড়বে সোমবার থেকে। সড়কে যেন যাত্রীদের ভোগান্তি না হয় সেলক্ষে কাজ করছেন তারা। পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়া নেয়ার কথাও জানান তারা।

 

ঈদে বাড়ি ফেরা মানুষগুলো যাতে নিবিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে পারেন সে লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন ও প্রশাসন। সড়ক নিরাপদ রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews