1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীসহ নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল শাতলা পশ্চিম চাতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি কার্যক্রম শুরু পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীসহ নিহত ২

  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে
নড়াইল প্রতিনিধি // নড়াইল সদরে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–নড়াইল মহাসড়কের সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাম্বুলেন্সে করে স্বামীর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews