1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যে দুটি সমস্যায় পড়তে পারে ব্রাজিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

যে দুটি সমস্যায় পড়তে পারে ব্রাজিল

  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে

স্পোর্টস ডেস্ক // বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছে। যাওয়ার আগের দিন প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই সঙ্গে বেরিয়ে এসেছে কার্লো আনচেলত্তির দলের কিছু দুর্বলতাও। এর মধ্যে দুটি সমস্যার সমাধান করতে না পারলে বিশ্বকাপে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেলেকাওদের।

পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের প্রথমার্ধের পারফরম্যান্সই যত দুশ্চিন্তার কারণ। ওই পারফরম্যান্স ব্রাজিলের খেলার ধরন, ফরমেশন ও শুরুর একাদশ নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। গ্যাব্রিয়েল মাগালহাস, মার্কিনোস ও গ্যাব্রিয়েল মার্তেনেল্লিকে ছাড়া আনচেলত্তি যে শুরুর একাদশ বেছে নিয়েছিলেন, তা ম্যাচে প্রভাব বিস্তার করতে পারেনি। উল্টো পুঁচকে পানামার বিপক্ষে তারা চাপে ছিল। দ্বিতীয়ার্ধে ১০ পরিবর্তনের পর ব্রাজিলের খেলায় ছন্দ ফেরে।

ব্রাজিলের প্রথম সমস্যা হলো আক্রমণের স্টাইল। ব্রাজিল আক্রমণ করতে গিয়ে তাড়াহুড়ো করেছে। বিশেষ করে প্রথমার্ধে লং পাসে এবং কাউন্টার অ্যাটাকনির্ভর ফুটবল খেলেছে। তখন মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে সৃষ্টিশীল পাস দেওয়ার মতো একজনের অভাব গভীরভাবে অনুভূত হয়েছে। দ্বিতীয়ার্ধে এই কাজটা দারুণভাবে করেছেন লুকাস পাকেতা।

দ্বিতীয় যে সমস্যাটির মুখোমুখি ব্রাজিল হতে পারে, সেটা হলো প্রস্তুতি ম্যাচে আনচেলত্তির শুরুর একাদশে জেনুইন স্ট্রাইকার ছিল না। ম্যাথিউস কুনহাকে নাম্বার নাইন হিসেবে খেলানো হলেও তিনি প্রতিপক্ষের বক্স থেকে অনেকটা দূরে সরে ছিলেন। মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের উপস্থিতিই বোঝা যাচ্ছিল না। তবে এজন্য তাঁর ওপর পুরো দায় চাপানো উচিত হবে না। সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় তিনি তো অভ্যস্ত নন। দ্বিতীয়ার্ধে ইগর থিয়াগো তাঁর জায়গায় নামতেই ম্যাচের চেহারা বদলে যায়। এখন কোচ কী তাদের শুরুর একাদশে রাখবেন? সমস্যা আছে ব্রাজিলের মাঝমাঠেও। বিশেষ করে ব্রুনো গিমারেস কার্যকর ভূমিকা না রাখায় পর্যাপ্ত সুযোগ তৈরি হয়নি। আনচেলত্তি যে ফরমেশনে রিয়াল মাদ্রিদকে খেলাতেন, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লুকা মডরিচ ও টনি ক্রুসের। কিন্তু ব্রাজিলের মাঝমাঠে তাদের মতো কেউ নেই। যে কারণে আক্রমণভাগের খেলোয়াড়দের কাছে পর্যাপ্ত পাস যাচ্ছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews