প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরের কর্মসূচি
প্রকাশিত :
শুক্রবার, ১২ জুন, ২০২৬
৪২
0 বার সংবাদি দেখেছে
নিউজ ডেস্ক ।।
খাল খননসহ বেশ কিছু কর্মসূচির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ((১৩ জুন) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
জানা যায়, সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিতি ও খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
এরপর ডুলাহাজারা সাফারি পার্ক দর্শন করবেন তিনি। মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষ রোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন করবেন তারেক রহমান।
জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারতের লক্ষ্যে পেকুয়া উপজেলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া, নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় যোগদান তারেক রহমান।
চকরিয়া থেকে মেরিন ড্রাইভ সড়ক অভিমুখে যাত্রা, মেরিন ড্রাইভ সড়ক এবং সমুদ্র সৈকত দর্শন করে লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন তিনি। এরপর কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।