1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের হামলায় মাকসুদা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছে নিহতের ছেলে রাসেল ও শফিকুল নামে এক প্রতিবেশী যুবক।

 

সোমবার (১২ অক্টোবর) দিনগত রাতে বন্দরের মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম (৭২) ওই এলাকার মৃত নাজির উদ্দিনের স্ত্রী।

 

নিহতের ছেলে জজ মিয়ার ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করে বলেন, মাহমুদনগর এলাকার তোরখ আলীর ছেলে সাদ্দামকে ভাঙাড়ির দুই গাড়ি মালপত্র দেওয়া হয়েছিল। এ বাবদ ১০ লাখ টাকা পাওনা ছিল। সোমবার ওই টাকা পরিশোধের কথা থাকলেও সাদ্দাম নানা টালবাহানা করছিলেন। পাওনা টাকা চাইতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে সাদ্দামসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমার মা মাকসুদা বেগমকে কুপিয়ে হত্যা করে তারা।

 

তিনি আরও বলেন, হামলাকারীদের হাত থেকে মাকে রক্ষা করতে ভাই রাসেল ও প্রতিবেশী শফিকুল এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় একই এলাকার হাবিউল্লাহ মিয়ার তিন ছেলে সামাউন হাবিব, অলিদ ও খোকনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জন জড়িত।

এদিকে আহত রাসেল ও শফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

 

বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews