
এর আগে ঢাকা থেকে দুপুরে রওনা দিয়ে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স রাত সাড়ে ১০টার দিকে নীলডুমুর খেয়াঘাটে পৌঁছায়। পরে ইঞ্জিনচালিত নৌকায় করে মরদেহ নিহতের বাবা মাসুম বিল্লাহর বাড়িতে নেওয়া হয়।
স্থানীয় মসজিদের ইমাম নুরুল হুদা জানাজার নামাজে ইমামতি করেন। মরিয়মের বাবা মাসুম বিল্লাহসহ পরিবারের নিকটজন ও স্থানীয় ২০-২৫ জন মুসল্লি জানাজায় অংশ নেন। তবে জানাজায় এমপি গাজী নজরুল ইসলামের পরিবারের কোনো সদস্যকে অংশ নিতে দেখা যায়নি।
এ সময় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ ছাড়াও পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের নির্ধারিত ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।