1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ 0 বার সংবাদি দেখেছে

নাছির তালুকদার লিটন (৫০) চেঁচরীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই এলাকার মৃত মোশাররফ তালুকদারের ছেলে।

ইউপি সদস্যের ভাই সোহাগ তালুকদার বলেন, সকালে বাজার থেকে বাড়িতে ফেরার পর আমার ভাই সামনের কক্ষে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার স্ত্রী রান্নাঘরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাশের উপজেলা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কী কারণে ভাই বিষপান করেছেন, আমরা বলতে পারছি না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম মোল্যা বলেন, ইউপি সদস্যকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি বিষপান করেছেন।

কাঁঠালিয়া থানার ওসি নাছের রায়হান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews