1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বিশ্ব ডিম দিবস উদযাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে বিশ্ব ডিম দিবস উদযাপন

  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // ‘ডিমে পুষ্টি, ডিমের শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’—এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস। দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও সাধারণ মানুষের মাঝে ডিম বিতরণ করা হয়। ​শুক্রবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটারিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। ​পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। ​প্রধান অতিথির বক্তব্যে মো. ইব্রাহীম বলেন, “দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রোটিনের ঘাটতি পূরণে ডিমের বিকল্প নেই। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের মেধা বিকাশ ও শারীরিক সুস্থতায় প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়া অত্যন্ত প্রয়োজন।” ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভেটারিনারি সার্জন ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম, ডা. ওয়াহিদুল হক তুহিন এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল হাসান আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​সভা শেষে সাধারণ মানুষের মাঝে ডিম খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও সচেতনতা বাড়াতে অতিথিরা উপস্থিত সর্বসাধারণের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews