1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ২৫ হাজার মিটার জাল জব্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ২৫ হাজার মিটার জাল জব্দ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীতে মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের চতুর্থ দিনে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান এবং বরিশাল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ জালের ব্যবহার বন্ধ ও ইলিশের প্রজনন সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews