1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুলাদীতে শুক্কুর আলী হত্যা: ঢাকার বাবুবাজার থেকে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মুলাদীতে শুক্কুর আলী হত্যা: ঢাকার বাবুবাজার থেকে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হিন্দুর বাড়ি ঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন, অভিযোগ নিয়ে বিতর্ক কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির ‌‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া হামজার বিতর্কিত লালকার্ড, হারল শেফিল্ডও ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড় 

মুলাদীতে শুক্কুর আলী হত্যা: ঢাকার বাবুবাজার থেকে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে কৃষক শুক্কুর আলী (৪২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজীকে ঢাকার বাবুবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ ও এসআরবি-১০-এর যৌথ আভিযানিক দল।

শুক্রবার (১৬ অক্টোবর) এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শুক্কুর আলী বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ধলেশ্বর এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তাঁর পূর্ববিরোধ ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। চলমান মৎস্য অভিযানকালে জাটকা নিধনে বাধা দেওয়া এবং কৃষ্ণপুর এলাকায় জুয়া খেলতে নিষেধ করায় অভিযুক্তরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে কৃষ্ণপুর এলাকায় একটি দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার পথে মিরাজের চায়ের দোকানের সামনে শুক্কুর আলীর ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মুলাদীর কাজিরচর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে ১৫ অক্টোবর ভোরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এসআরবি-৮, বরিশাল সদর কোম্পানি এবং এসআরবি-১০, ঢাকা যাত্রাবাড়ী সিপিসি-১-এর যৌথ দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রহমত উল্লাহ ফরাজীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews