1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮-এর বরিশাল সদর কোম্পানির একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহার অনুযায়ী, অভিযুক্ত জাকির হোসেন ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী। গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশে ডোবার পাড়ে কলমি শাক তুলতে গেলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

গ্রেপ্তার জাকির হোসেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews