1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor - The leading 24/7 Bengal online news portal - Page 6
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক // জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সভাপতি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিস্তারিত..

স্বামীকে কিডনি দিলেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক // স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালের চিকিৎসায় এই সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হয়েছে এই শিক্ষক দম্পতির বিস্তারিত..

সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক // জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে তা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। নতুন কাঠামোয় এ বেতন পর্যায়ক্রমে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত উন্নীত হবে। অন্যদিকে বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ বিস্তারিত..

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

নিজস্ব  প্রতিবেদক // জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ বিস্তারিত..

পারমাণবিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত ইরানের, বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক // যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নিজেদের পারমাণবিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে ইরান। দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার এমন মন্তব্যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে সরে থাকার দীর্ঘদিনের নীতি পুনর্বিবেচনা করতে পারে বিস্তারিত..

সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান

বিনোদন ডেস্ক // নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। জানা গেছে, ‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ার হোটেল মম ইনে অবস্থান বিস্তারিত..
পুরাতন সংবাদ খুজুন
Theme Customized By BreakingNews