1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফাউন্ডেশন গড়ছেন জেমস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ফাউন্ডেশন গড়ছেন জেমস

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমস। দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের তিনি মাতিয়ে রেখেছেন সুরের মূর্ছনায়। অর্জন করেছেন ভক্তের ভালোবাসা। এবার সেই ভালোবাসার প্রতি দায়বদ্ধতা থেকে সংগীত সংরক্ষণ ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে নিজের নামে ফাউন্ডেশন গড়ার উদ্যোগ নিয়েছেন এই শিল্পী।

‘জেমস ফাউন্ডেশন’ নামে প্রতিষ্ঠানটি থেকে পরিচালিত হবে তার সংগীতকর্ম সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম। এরই মধ্যে ফাউন্ডেশনটির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই ফাউন্ডেশন গড়ে তোলার পরিকল্পনা চলছিল। বর্তমানে সেটি বাস্তবায়নের প্রাথমিক কাজ এগিয়ে চলছে।

ফাউন্ডেশনের উদ্দেশ্য সম্পর্কে রবিন ঠাকুর বলেন, ‘দেশের মানুষ নগর বাউল জেমসকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। জেমসের গান ও সৃষ্টিশীল কাজ যেন যথাযথভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই কাজ করবে ফাউন্ডেশন। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে। কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।’

আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর নিজের স্বতন্ত্র গায়কী, সুর ও পরিবেশনা দিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের রক সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী। শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও রয়েছে জেমসের অসংখ্য ভক্ত-শ্রোতা। চার দশকের বেশি সময় পেরিয়েও মঞ্চে সমান দাপটে গান গেয়ে যাচ্ছেন এই রক তারকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews