1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

লক্ষ্মীপুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে আজাদ হোসেন নামের এক আর্জেন্টিনা সমর্থক যুবককে মারধর ও মাথা ফাটানোর অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।

 

সোমবার (৮ জুন) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

 

আহত আজাদ হোসেন (২৮) যাত্রাপুর তুলাগাছতলা এলাকার আব্দুর রহমানের ছেলে। হামলার অভিযোগ উঠেছে একই এলাকার আবদুল মজিদের ছেলে রিফাত হোসেনের বিরুদ্ধে।

ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করে বলেন, আমরা কয়েকজন বন্ধু আর্জেন্টিনার একটি পতাকা লাগাতে যাই। কিন্তু আগে থেকেই ব্রাজিল সমর্থক রিফাত আর্জেন্টিনা সমর্থকদের পতাকা না লাগাতে হুমকি দিয়ে আসছিলেন। বিকেলে কোনো ধরনের বাগ্‌বিতণ্ডা ছাড়াই রিফাত আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে রিভলভার দিয়ে মাথায় আঘাত করলে আমি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের বড় ভাই মনির হোসেন অভিযোগ করেন, রিফাত এর আগেও চাঁদার জন্য তার বুকে রিভলভার ঠেকিয়েছিল। এতে একপর্যায়ে তিনি দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। এখন তার ভাইয়ের ওপরও হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তিনি।

 

তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, আমি কোনো হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল, আমরা সেটির প্রতিবাদ করেছি।

 

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ঘটনার বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু সেখানে তখন কাউকে পাওয়া যায়নি। আহত যুবক চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছে। থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews