1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কর্ণফুলী নদীতে ট্রলার ডুবি, আরও ২ মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কর্ণফুলী নদীতে ট্রলার ডুবি, আরও ২ মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে
চট্টগ্রাম প্রতিনিধি // চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।। এই নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো।

শনিবার (১৫ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকায় উদ্ধার করা ট্রলারটির ভেতর থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ জানিয়েছে, আজকে ফিশিং ট্রলারের গ্রিজার প্রদীপ চৌধুরী ও ট্রলারের নাবিক রাকিবের বাবা মোতালেবের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন ও ডক সদস্য রহমত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, র‍্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি মাগফেরাত ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। আজকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে নিখোঁজ সাতজনেরই লাশ উদ্ধার করা হলো।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছিলো। বাকি সাতজন ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন। এদের মধ্যে বুধবার থেকে বৃহস্পতিবার সাড়ে তিনটা পর্যন্ত কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু ও ১৫ নম্বর ঘাট এলাকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews