1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সৈকতের ঝাউবন এলাকা থেকে দুই কিলোমিটার সমুদ্রের গভীরে ভাসতে দেখে স্থানীয় এক জেলে তীরে টেনে নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জেলেরা সমুদ্রের মাছ শিকার করে ফেরার পথে অর্গলিত একটি মরদেহ ভাসতে দেখে। তখন কালাম মাঝি নামে এক জেলে রশি দিয়ে মরদেহটি তীরে টেনে নিয়ে আসে। তবে অজ্ঞাত ব্যাক্তি জেলে না অন্যকেউ তা চেনা যাচ্ছে না। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বরিশালটাইমসকে বলেন, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। প্রাথমিক কাজ শেষে আমরা পটুয়াখালীতে ময়নাতদন্তের জন্য পাঠাবো। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews